প্রিন্ট এর তারিখঃ Nov 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2026 ইং
চুনতি অভয়ারণ্যে এলাকায় উদ্ধারকৃত বনভূমিতে গাছের চারা রোপন

আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি উদ্ধার করা হয়েছে। গেল কয়েকদিন ধরে বনভূমি উদ্ধারে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার।
চুনতি অভয়ারণ্যে রেঞ্জ অফিসের পশ্চিম পার্শ্বে বাবুইয়্যার ঘোনা এলাকায় দীর্ঘ ৪০বছর পরেই উদ্ধারকৃত জায়গায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
২৬ অক্টোবর (সোমবার) দুপুরে উদ্ধারকৃত জায়গায় গাছের চারা রোপন করেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার।
এসময় হারবাং বিট অফিসার কবির হোসেন, চুনতি বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট